জাইমা রহমান - জীবনী

file-00000000009071fd95f167161cd6d362 জাইমা রহমান - জীবনী

ব্যারিস্টার জাইমা রহমান

বাংলাদেশি আইনজীবী

ব্যক্তিগত তথ্য

পূর্ণ নাম জাইমা জারনাজ রহমান
জন্ম ২৬ অক্টোবর ১৯৯৫
জন্মস্থান ঢাকা, বাংলাদেশ
জাতীয়তা বাংলাদেশি
শিক্ষা প্রতিষ্ঠান কুইন মেরি বিশ্ববিদ্যালয়, লন্ডন ও লিংকনস ইন
পেশা আইনজীবী (ব্যারিস্টার)
পরিচিতির কারণ জিয়া–মজুমদার পরিবার

পিতা-মাতা

  • পিতা: তারেক রহমান
  • মাতা: জোবাইদা রহমান

আত্মীয়স্বজন

  • দাদা: জিয়াউর রহমান
  • দাদি: খালেদা জিয়া
  • নানা: মাহবুব আলী খান
  • নানি: ইকবাল মান্দ বানু
  • চাচা: আরাফাত রহমান

প্রাথমিক জীবন

জাইমা রহমান ২৬ অক্টোবর ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকার সেনানিবাস এলাকার শহীদ মঈনুল রোডের ৬ নম্বর বাড়িতে বেড়ে ওঠেন। ২০০৮ সালে তাঁর পিতা তারেক রহমান গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি বাবার সঙ্গে লন্ডনে চলে যান। তিনি কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন এবং ২০১৯ সালে লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল সনদ লাভ করেন।

পারিবারিক উৎস

জাইমার পারিবারিক উৎস বগুড়া জেলার বাগবাড়ী গ্রামে। তাঁর পূর্বপুরুষ মুন্সী কামালউদ্দীন ইবনে কাঁকর মণ্ডল সাহেব বাগবাড়ী মাইনর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ছিলেন এবং মহিষাবান ইউনিয়নের দুইবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

জীবনী

২০০১ সালের জাতীয় নির্বাচনে খালেদা জিয়ার সঙ্গে ভোটকেন্দ্রে যাওয়ার সময় প্রথম গণমাধ্যমে পরিচিত হন।

২০২১ সালে মুরাদ হাসানের মন্তব্যের পর তিনি জাতীয়ভাবে আলোচনায় আসেন।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ৭৩তম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির প্রতিনিধি হিসেবে অংশ নেন। সঙ্গে ছিলেন:

  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী

২৩ নভেম্বর ২০২৫ সালে প্রথমবার বিএনপির সভায় যোগ দেন।

২৫ ডিসেম্বর ২০২৫ সালে তিনি তাঁর বাবা-মায়ের সঙ্গে বাংলাদেশে ফিরে আসেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url